সিলেট সী*মান্তে ৫০ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ PM

সিলেট সী*মান্তে ৫০ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০১:০৭:৪১ PM

সিলেট সী*মান্তে ৫০ লাখ টাকার চো*রাই পণ্য জব্দ


বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার চোরাচালানির পণ্য জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। 

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৫০ লাখ ৩৬ হাজার ৪০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


জৈন্তা বার্তা/আরআর