সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার একটি দল অভিযান চালিয়ে ভারতীয় চকলেটসহ দুই নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২২ এপ্রিল) বিমানবন্দর থানার পুলিশ তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিমানবন্দর থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১১-৫৭৯১) তল্লাশি করে ৮৭৭ পিস ভারতীয় কিটকেট চকলেট ও ১৭ প্যাকেট ব্যানজো কোকো চকলেট জব্দ করে পুলিশ, যার আনুমানিক মূল্য ৬৯ হাজার ৬২০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আর্দিপাড়া, মুন্সিরহাটি এলাকার নুরুল আমিনের স্ত্রী ইয়াছমিন (৪৭), সিলেটের গোয়াইনঘাটের পাথরটিলা মামার বাজার এলাকার আজমের স্ত্রী শাহনাজ (৪৯) ও গোয়াইনঘাটের কচুয়ারপাড়, দাড়িয়াকান্দি এলাকার শাহাব উদ্দিনের ছেলে মিলাদ আহমদ (২৩)।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
জৈন্তা বার্তা/আরআর




