সিলেটে ই*য়াবাসহ নারী-পুরুষ গ্রে*প্তার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ PM

সিলেটে ই*য়াবাসহ নারী-পুরুষ গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০২:৫৬:২৪ PM

সিলেটে ই*য়াবাসহ নারী-পুরুষ গ্রে*প্তার


সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকা থেকে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে আলমপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মোগলাবাজার থানাধীন আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খানের ছেলে কাওছার উদ্দিন খান কামাল ( ৪৫) ও বিমানবন্দর থানাধীন সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবুল মিযার মেয়ে সীমা আক্তার (১৯)।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মঞ্জুরুল আলম এসব তথ্য জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর