শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভো*গান্তির আ*শঙ্কা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ PM

শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভো*গান্তির আ*শঙ্কা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৭:৪৪:৩৪ PM

শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভো*গান্তির আ*শঙ্কা

সংগৃহিত


সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শেরপুর সেতুতে মেরামতকাজের জন্য ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এতে এই ব্যস্ত রুটে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

সওজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে এক লেনে সীমিত আকারে যান চলাচল চালু থাকবে। এরপর ২৪ এপ্রিল রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে যান চলাচল চালু রাখা হবে।

যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা-সিলেট রুটের যানবাহনকে শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর (বাহুবল), শ্রীমঙ্গল ও মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটে প্রবেশ করতে বলা হয়েছে। এছাড়া শেরপুর থেকে সিলেটগামী যানবাহনকে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জগামী যানবাহনের জন্য সৈয়দপুর (নবীগঞ্জ) থেকে রানীগঞ্জ হয়ে জগন্নাথপুর হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেরামতকাজ চলাকালে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ