গোলাপগঞ্জে জনতার হাতে ভা-রতীয় মসলা জ-ব্দ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৩ PM

গোলাপগঞ্জে জনতার হাতে ভা-রতীয় মসলা জ-ব্দ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০১:৩৯:৩৮ PM

গোলাপগঞ্জে জনতার হাতে ভা-রতীয় মসলা জ-ব্দ


সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে পাচারের সময় স্থানীয় জনতার তৎপরতায় একটি মসলাবাহী পিকআপ জব্দ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় মসলা জব্দ করে থানায় নিয়ে যায়। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপার বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত পিকআপটির গতিরোধ করেন। তখন চালক কৌশলে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি বাজারের ভেতর দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল। অল্পের জন্য কয়েকজন পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে এসআই জুবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে। এ সময় গাড়ি থেকে ভারতীয় জিরা ও এলাচসহ বিপুল পরিমাণ মসলা উদ্ধার করা হয় এবং তা থানায় নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অপারগতা জানান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দকৃত পিকআপে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মসলা ছিল। 

জৈন্তা বার্তা/আরআর