নিজস্ব
বালাগঞ্জ উপজেলা বালাগঞ্জ বাজার নিকটবর্তী হেডকোয়াটার সড়ক (নদীর তীর) কে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য বন্যা পূর্ণঃগঠন জরুরী সহায়তা প্রকল্প এর আওতায় বাধ সুরক্ষা কাজ সমাপ্ত হয়েছে|
বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক এর অর্থায়নে কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড| বালাগঞ্জ বাজারের বাসষ্টেশন এলাকায় কবরস্থান হতে তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত ২শত মিটার ˆদঘ্য এবং ৩০ মিটার প্রস্থ এলাকা কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য ব্লক স্থাপন কাজ সমাপ্ত হয়েছে| ঠিকাদারী প্রতিষ্টান আরাদনা এন্টাপ্রাইজ ও এম এ আর সি এস লিঃ এর মাধ্যমে কাজ এর সময় সীমা ছিলো ১/৪/২০২৪ হতে ২৬/৬/২০২৫ ইং, প্রকল্প কাজের আই ডি নং ৯৫৫| এ কাজে বাজেট ধরা হয়েছে প্রায় ৭ কোটি|
প্রকল্প এক্সিকিউটিভ নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ, উপ বিভাগীয় প্রকৌশলী আমির হোসেন খান, উপ সহকারী বিভাগীয় প্রকৌশলী মোঃ গোলাম বারী কাজের দায়িত্বে তদারকি করেন| স্থানীয় ঠিকাদার নুরুল আমিন জানান কাজ শেষ| তিনি আরো জানান বালাগঞ্জ বাজার রক্ষা আরো একটি বাধ নির্মান কাজ, আশা করা যাচ্ছে আগামী অর্থ বছরে শুরু হবে| স্থানীয়রা জানান এই বাধ নির্মানের ফলে একদিকে যেমন নদীর তীর রক্ষার মাধ্যমে কয়েকটি গ্রামের লোকজন সহ অফিস ও স্কুলগামীরা যাতাযাত করতে পারবেন, অপর দিকে একাধিক বাসা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে| এই স্থানে ৩ স্থরে ব্লক বসানোর ফলে এলাকাটি সুর্ন্দয্য বৃদ্ধি পেয়েছে| ৩ স্থরের মধ্যে ঢালো স্থর এবং উপরে ও নীচে ওয়ার্কওয়ের মতো করে চলাচলের জন্য রাস্তা| লোকজন তীর থেকে পানির কাছাকাছি যাওয়া আসার জন্য ৩টি স্থানে ৩টি সিড়ি দেয়া হয়েছে| এ স্থানটি বিনোদন প্রেমিদের জন্য পর্যটন স্পট হিসাবে গন্য হতে শুরু করেছে| বিনোদন প্রমিদের আগমন শুরু হয়েছে| কুশিয়ারা নদীর ¯^র্চ্ছ পানি আর মুক্ত বাতাস অনেকেই উপভোগ করছেন| এলাকাটি বালাগঞ্জের ব্লক ঘাটটি মিনি কক্সবাজার হিসাবে পরিচিতি পেয়েছে|
বালাগঞ্জ উপজেলা পর্যটন কমিটির সদস্য, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন জানান, ভোরে, বিকালে, সন্ধ্যা বা রাতে যে কেউ এ এলাকায় আসলে কক্সবাজারের সুর্ন্দয্য অনেকটা উপভোগ করতে পারবেন| তিনি আরো জানান এই এলাকাটিকে পর্যটন স্পট করার জন্য বালাগঞ্জ উপজেলা পর্যটন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সাথে কথা হয়েছে| সভাপতি মহোদয় ও আর্ন্তরিক এই এলাকাকেটি পর্যটন ম্পট করার ব্যাপারে| তিনি আগত সকলের প্রতি আহবান করেছেন এলাকাটিতে কোন ময়লা না পেলার জন্য, যাতে সুর্ন্দয্য রক্ষা করে চলেন সকলে|
জৈন্তাবার্তা/সুলতানা




