দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৮ PM

শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৪ ও সিলেটের ২ জন

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৩:৫৪:৪৬ PM

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত  ৬ জনের পরিচয় শনাক্ত

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। রবিবার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক-এর তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শনাক্তরা হলেন-সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. আলমগীর (৩২), সিলেট নগরের তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের রাভু আক্তার (২৫), কোম্পানীগঞ্জের হাফিজা বেগম (৩০) এবং দিরাইয়ের রাজা মিয়া (৪৫)। এছাড়া রহিম (৬০) নামে একজনকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপ সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে আরও চারজনের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং পলাতক চালকদের গ্রেফতারে অভিযান চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ