সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৮ PM

সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৩:২৩:২১ PM

সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীতে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সিলেটে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময় বিভিন্ন অভিযানে বিদেশি রিভলভার, শটগান, ওয়ান শুটারগান, এয়ারগানসহ বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন মামলার দুই শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি সিলেটে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব-৯। বিশেষ করে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২ মে বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা সমাবেশে আসা মানুষের অসাবধানতার সুযোগ নিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত সানরাইজ আবাসিক হোটেল-এর একটি কক্ষে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৬টি ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের অধিকাংশই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকা থেকে এসে পর্যটক সেজে সিলেটে অবস্থান করে ছিনতাই করত বলে জানিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিলেটের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ