গোয়াইনঘাটে বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ শুরু
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৭ PM

গোয়াইনঘাটে বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ শুরু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০২:৫১:৫০ PM

গোয়াইনঘাটে বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ শুরু


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এই ওয়াশ ব্লক কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এ সময় গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ওয়াশ ব্লকের কাজ শুরু করায় ওয়ার্ল্ড ভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনোই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিল না। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে আমাদের সেই দুর্ভোগ দুর হবে।

ওয়াশ ব্লক নির্মাণকাজের উদ্বোধন শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/আরআর