দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য : এমপি এমরান চৌধুরী
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৫ AM

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য : এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১১:৩৪:১১ PM

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য : এমপি এমরান  চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি তারা নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছেন।

তিনি বলেন, ‘মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থাও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে অংশীদার হয়ে উঠেছে। তাদের এ মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

শনিবার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন-এর মেহেরপুর বাজারে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থা-র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকার প্রবীণ মুরব্বি দুদু মিয়া বুধুর সভাপতিত্বে এবং জাবেদুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, সাবেক সভাপতি সুহরাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী বিলাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, গোলাপগঞ্জ শ্রমিকদলের সহসভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ শ্রমিকদলের সভাপতি আব্দুল হাফিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিশু-কিশোর ও প্রবীণদের জন্য নগরে নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য : এমপি এমরান চৌধুরী
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে ফের চালু সিজারিয়ান সেবা, জন্ম নিলো কন্যাসন্তান
হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর
গোয়াইনঘাটে দু'র্বৃত্তদের হা'মলায় বৃদ্ধা নি'হত
বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক