১৯ বিজিবির অভিযানে ৩৬ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৮ PM

১৯ বিজিবির অভিযানে ৩৬ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৫:৪১:৩৫ PM

১৯ বিজিবির অভিযানে ৩৬ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব


সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩৬ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় চা-পাতাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

শনিবার (১৬ মে) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১২০ কেজি ভারতীয় চা-পাতা এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার টাকা।

এছাড়া একই দিন গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট, উত্তরকুল ও জৈন্তাপুর বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ, ৪১ হাজার পিস পাতার বিড়ি, একটি অটোরিকশা ও একটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১৭ লাখ ৪২ হাজার টাকা।

বিজিবি জানায়, অভিযানে জব্দ হওয়া মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৬ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ফের চালু সিজারিয়ান সেবা, জন্ম নিলো কন্যাসন্তান
হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর
গোয়াইনঘাটে দু'র্বৃত্তদের হা'মলায় বৃদ্ধা নি'হত
বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ