দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০০ AM

দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১১:৩৭:২৭ PM

দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের স্মরণসভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেট-এর উদ্যোগে সংগঠনের প্রয়াত চার বিশিষ্ট ব্যক্তির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) নগরীর মদিনা মার্কেট এলাকার কালীবাড়ীস্থ দিশারী স্কুল অ্যান্ড কলেজ-এ এ সভার আয়োজন করা হয়।

সভায় স্মরণ করা হয় সংগঠনের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুধীর দাস, উপদেষ্টা ও শিক্ষক নিরঞ্জন দাস, নির্বাহী সদস্য জ্যোতিরিন্দ্র নারায়ন চৌধুরী এবং চারু সামন্ত-কে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অঞ্জলি প্রভা চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ প্রাণ কান্ত দাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ।

এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জুয়েল চক্রবর্তী, মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, খালেদ মিয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন ডা. সুভাষ দাস। সভায় প্রয়াতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়।

বক্তারা বলেন, প্রয়াত চারজন গুণী ব্যক্তি সমাজ উন্নয়ন, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁরা ছিলেন আলোকিত মানুষ ও সমাজের পথপ্রদর্শক। তাঁদের আদর্শ অনুসরণ করে সাম্য, ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন
সিলেটে ৪৩ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জ'ঙ্গি সম্পৃক্ততা: বড়লেখায় চাকরিচ্যুত সে'না সদস্য গ্রে'প্তার
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে ভ*য়ঙ্কর বাঁক, দু*র্ঘটনার শ*ঙ্কা
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’