জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ PM

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৭:৩৯:৪৩ PM

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংগৃহিত


নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪৬৫টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড কর্মসূচি বিষয়ক বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

সরকারি সূত্রে জানা যায়, পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। সরকারি কোষাগার থেকে জি-টু-পি (G2P) পদ্ধতিতে এ অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে জমা হবে।

অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলার ৪৬৫ জন উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক, সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে জৈন্তাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজুর নেতৃত্বে সাংবাদিকরা শুভেচ্ছা স্মারক হিসেবে ফুলের তোড়া তুলে দেন। একই সময়ে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসাইনের নেতৃত্বে সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে জেলা পর্যায়ে সদ্য বিজয়ী নতুন কুঁড়ি অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, 'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে ফের চালু সিজারিয়ান সেবা, জন্ম নিলো কন্যাসন্তান
হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর
গোয়াইনঘাটে দু'র্বৃত্তদের হা'মলায় বৃদ্ধা নি'হত
বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন