প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৭ PM

সিলেটে গড়ে উঠবে বিশেষ আবাসন প্রকল্প:

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১০:৫০:১৫ PM

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’:  মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংগৃহিত


সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনার। শনিবার নগরীর গ্র্যান্ডসিলেট -এ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।

মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যেই চালু করা হবে। তিনি সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স এবং বিনিয়োগের ভূয়সী প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান, প্রবাসীদের বিনিয়োগ আরও নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। দেশের সীমিত জমির বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রস্তাবিত আবাসন প্রকল্পে শুধুমাত্র প্রবাসীরাই বরাদ্দ পাবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীদের জন্য এ ধরনের আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।

নতুন প্রজন্মকে মাতৃভূমির সঙ্গে সম্পৃক্ত রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের পরবর্তী প্রজন্ম যেন দেশের সঙ্গে সম্পর্ক না হারায়, সে পরিবেশ তৈরি করতে হবে। এতে তারা দেশে এসে বিনিয়োগে আগ্রহী হবে এবং পারিবারিক বন্ধনও আরও দৃঢ় হবে।

ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য পৃথক লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্সও রাখা হবে।

এছাড়া বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে বলে জানান তিনি।


জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য : এমপি এমরান চৌধুরী
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে ফের চালু সিজারিয়ান সেবা, জন্ম নিলো কন্যাসন্তান
হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর
গোয়াইনঘাটে দু'র্বৃত্তদের হা'মলায় বৃদ্ধা নি'হত
বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির