সিলেট সী'মান্তে বি'এসএফের গু'লি, পাল্টা জবাব দিল বি'জিবি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ AM

সিলেট সী'মান্তে বি'এসএফের গু'লি, পাল্টা জবাব দিল বি'জিবি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ১২:৫৭:০৬ PM

সিলেট সী'মান্তে বি'এসএফের গু'লি, পাল্টা জবাব দিল বি'জিবি

প্রতীকী ছবি


সিলেট সীমান্তে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার (১৯ মে) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এর পরপরই বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনীটি।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।

সীমান্তে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন সোনারহাট সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ইউছুফ আলী।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

জৈন্তাবার্তা / আরআর