ওসমানীনগরে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ AM

ওসমানীনগরে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০২:৫৭:১৭ PM

ওসমানীনগরে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার


সিলেটের ওসমানীনগরে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার, প্রেস কনফারেন্স, গণশুনানি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রবাসী ছাবির আহমদ রলেক, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, তাজপুর জামায়াতের আমির জাহেদ আহমদ, ওসমানীনগর উপজেলা যুব জামায়াতের সভাপতি সুলতান আহমদ, শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমছুন নাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জৈন্তাবার্তা / আরআর