জায়েদ খানের টক শোতে অভিনয় জীবনের অজানা গল্প শোনালেন সজল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৬ AM

জায়েদ খানের টক শোতে অভিনয় জীবনের অজানা গল্প শোনালেন সজল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৪:৫৯:৪৬ PM

জায়েদ খানের টক শোতে অভিনয় জীবনের অজানা গল্প শোনালেন সজল

সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর বিভিন্ন পর্বে অতিথি হয়েছেন দুই বাংলার শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। সেই ধারাবাহিকতায় এবার জায়েদ খানের অতিথি হলেন ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার “কন্যা” গানের সঙ্গে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। অনেক অজানা কথা ভাগ করেছেন। আশা করি, বরাবরের মতো এবারের পর্বও দর্শক পছন্দ করবেন।’জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে সজল তার অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তিন বছরেও শেষ হয়নি বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ
জৈন্তাপুরে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর- এমপি মিলন
মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার
জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার
সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন: আরিফ
সোহাগা মিশ্রিত চো'লাই ম'দে বাড়ছে মৃ'ত্যু ও অ'সুস্থতা
তাপপ্রবাহের মাঝেই সিলেটে বৃষ্টির আভাস
দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১