কর্মজীবী নারীকে নেতিবাচকভাবে দেখানোর অ ভি যো গ, জবাব দিলেন নাজনীন নীহা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২০ PM

কর্মজীবী নারীকে নেতিবাচকভাবে দেখানোর অ ভি যো গ, জবাব দিলেন নাজনীন নীহা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৩:৫৯:৫৯ PM

কর্মজীবী নারীকে নেতিবাচকভাবে দেখানোর অ ভি যো গ, জবাব দিলেন নাজনীন নীহা

সংগৃহীত


ঈদের নাটকগুলোর মধ্যে একটি ‘মায়া পাখি’। যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। নাটকের গল্প, ভাবনা ও শিল্পীদের অভিনয় নিয়ে যেমন প্রশংসা হচ্ছে তেমনই কেউ কেউ আবার এর সমালোচনাও করছেন। নেটিজেনদের একটি অংশ মনে করছেন নাটকে কর্মজীবী নারীদের নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ‘মায়া পাখি’র মায়া চরিত্রে রূপদানকারী নাজনীন নীহা।

অভিনেত্রী মনে করেন, সমাজে এরকম ঘটনা ঘটছে। তা-ই তুলে ধরা হয়েছে নাটকে। নীহার কথায়, ‘বাস্তবে এরকম ঘটনা অনেক আছে। গল্পের প্রয়োজনে সেগুলোই তুলে ধরা হয়েছে। অবাস্তব কিছু দেখানো হয়নি। খারাপ কিছুও উপস্থাপন করা হয়নি। দর্শকদের জন্য শিক্ষণীয়ও বলতে পারেন। কেননা খারাপ কিছুর ফল কখনও ভালো আসে না। নাটকটি দেখে তারা এটা বুঝতে পারবেন।’

এদিকে নাটকটি নিয়ে প্রশংসার দিকটিও চোখে পড়েছে নায়িকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্ভব হয়েছে অপূর্ব ভাইয়া (জিয়াউল ফারুক অপূর্ব) ও সৌখিন ভাইয়ার (জাকারিয়া সৌখিন) জন্য। এটা এভাবে করো, ওটা ওভাবে করো- ওনারা প্রত্যকটি জিনিস এরকম ধরে ধরে বলে দিয়েছেন। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আগেও বলেছি, আমি শিখছি। এটা আমার শেখার সময়। এখনও নিজেকে নতুন মনে করি। সবাই পছন্দ করছে শুনে ভালো লাগছে। আরও ভালো করার চেষ্টা করব।’বলা দরকার, ‘মায়া পাখি’র পরিচালক জাকারিয়া সৌখিন। নীহার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। গল্প ভাবনাও অভিনেতার। এরইমধ্যে ইউটিইউবে ঝড় তুলেছে নাটকটি।

জৈন্তাবার্তা/সুলতানা