মসজিদে নামাজ আদায় ও শাহাদাহ পাঠ, ইসলাম গ্রহণের খবরে আলোচনায় এসপোসিতো
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ PM

মসজিদে নামাজ আদায় ও শাহাদাহ পাঠ, ইসলাম গ্রহণের খবরে আলোচনায় এসপোসিতো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৩:২৩:৫৮ PM

মসজিদে নামাজ আদায় ও শাহাদাহ পাঠ, ইসলাম গ্রহণের খবরে আলোচনায় এসপোসিতো

সংগৃহীত


বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‌‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরে দাবি করা হচ্ছে, সৌদি আরবে শুটিং চলাকালে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ‘সেভেন ডগস’ নামের একটি সিনেমার কাজে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা যায়, এসপোসিতো একটি মসজিদে উপস্থিত থেকে কয়েকজনের সঙ্গে নামাজ আদায় করছেন এবং শাহাদাহ পাঠ করছেন। এরপর থেকেই তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে জল্পনা আরও জোরদার হয়।

তবে এখন পর্যন্ত অভিনেতা নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তার ঘনিষ্ঠ কোনো সূত্র থেকেও এ বিষয়ে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে ইসলাম গ্রহণের দাবির সত্যতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।প্রতিবেদনে আরও বলা হচ্ছে, মুসলিম সহকর্মীদের সঙ্গে সময় কাটানো এবং আরব সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর তিনি ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে থাকতে পারেন- এমন ধারণাও অনেকে করছেন। তবে এটি এখনো কেবলই অনুমান।

জৈন্তাবার্তা/সুলতানা