আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জৈন্তাপুরে পুলিশের মোবিলাইজেশন ড্রিল
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ PM

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জৈন্তাপুরে পুলিশের মোবিলাইজেশন ড্রিল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৬:৩৫:১০ PM

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জৈন্তাপুরে পুলিশের মোবিলাইজেশন ড্রিল

নিজস্ব


উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সিলেটের জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে এক বিশেষ মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২শে জুন) বিকেল ৩ ঘটিকায়  জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ ড্রিল সদর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে তামাবিল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে সর্বশেষ হরিপুর চেকপোস্টে গিয়ে শেষ হয়।

মোবিলাইজেশন ড্রিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম। কর্মসূচিতে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।

এ সময় ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনি, জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্য এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ড্রিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিলেট জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। 

তিনি আরো বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হচ্ছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জৈন্তাপুর গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা