গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রে'প্তার
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩২ PM

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রে'প্তার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৩:১০:০১ PM

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রে'প্তার


সিলেটের গোলাপগঞ্জ থেকে একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি দেলোয়ার হোসেন দীপনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দীপন গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নান ও রাবিয়া খাতুনের ছেলে। তিনি গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর