নিজস্ব
বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের প্রতিষ্ঠানের মধ্যে চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় বির্তক দল ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ট হয়েছে|
বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ে ২য় দিন ২১ জুন ২০২৬ইং সকাল ১১টায় বোয়ালউচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়|
প্রথম রাউন্ডে মদিনাতুল মাহরা আল ইসলামীক স্কুল কে হারিয়ে বানিগাও মডেল স্কুল এবং চান্দারইপাড়া ফাজিল মাদসা কে হারিয়ে চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয় ১ম রাউন্ডে উর্ত্তিন হয়|
বানিগাও মডেল স্কুল ও চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় এর মধ্যে চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করে| শ্রেষ্ঠ বক্তা একই প্রতিষ্টানের নাফিজা জান্নাত মিনহা| অনুষ্টানে মডারেটারের দায়িত্ব পালন করেন বোয়াজুড় উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন| আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বোয়াজুড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদার|
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এস এ এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন| বিচারক হিসাবে দয়িত্ব পালন করেন শিক্ষক সায্যিদুল ইসলাম, সুধাংশু কুমার রায়, আব্দুল্লা আল মামুন, বাসনা বেগম| আলোচনা শেষে সনদ, ও ক্রেষ্ট প্রদান করা হয়|
জৈন্তাবার্তা/সুলতানা




