অপু বিশ্বাসের বিয়ের গু ঞ্জ নে নতুন মোড়, জানালেন গৌ ত ম সাহা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৭ PM

অপু বিশ্বাসের বিয়ের গু ঞ্জ নে নতুন মোড়, জানালেন গৌ ত ম সাহা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৩:৩০:৫৮ PM

অপু বিশ্বাসের বিয়ের গু ঞ্জ নে নতুন মোড়, জানালেন গৌ ত ম সাহা

সংগৃহীত


ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি নেটদুনিয়ায় অপুর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছে, সিঙ্গাপুরে নাকি দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। খবরটি সত্য হলে অপুকে শুভেচ্ছা জানাবেন বলেও মন্তব্য করেন।

আর যদি গুঞ্জন ভিত্তিহীন হয়, তাতেও বিস্মিত হওয়ার কিছু নেই বলে মনে করেন এই কোরিওগ্রাফার। তার ভাষায়, ‘অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।’গৌতম সাহা আরও জানান, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন সময় পার করছিলেন। সে সময় তিনি নিয়মিত তার পাশে থাকার চেষ্টা করেছেন। রাত জেগে কথা বলে মানসিক সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবন ও কাজে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে দাবি করেন গৌতম সাহা। যদিও সেই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি।এদিকে, অপুর সঙ্গে এখন আগের মতো যোগাযোগ না থাকলেও তাদের ভাই-বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনও মনে পড়ে। একসময় অপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে শবনম বুবলীর সঙ্গে তার পেশাগত সম্পর্ক বেশি।

জৈন্তাবার্তা/সুলতানা