মাধবপুরে ৩ লাখ টাকার অ*বৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জ*ব্দ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩০ PM

জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে ৩ লাখ টাকার অ*বৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১০:০২:২৬ PM

মাধবপুরে ৩ লাখ টাকার অ*বৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জ*ব্দ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে মাছ আহরণ রোধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার রাজনগর, জালালাবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমি এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫৬ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জালসহ মোট ৭৬ পিস অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল হক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ জলজ জীববৈচিত্র্য, প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা এবং মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রাথমিক সিদ্ধান্ত
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন
জেলা পরিষদের দেড় কোটি টাকার ভূমি উ*দ্ধার অ*বৈধ স্থাপনা উ*চ্ছেদ
সিলেটসহ ৪ বিভাগে বন্যার পূর্বাভাস
কমলগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত ২৫ গ্রাম
সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড, বন্যার শ'ঙ্কা
বিশ্বমঞ্চে নতুন দায়িত্বে সিলেটের মেয়ে আইরিন খান
পর্যায়ক্রমে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে- সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে : সিসিক প্রশাসক
ওসমানী মেডিকেলে দাবিতে অনড় ইন্টার্ন চিকিৎসকরা