উগ্রবাদী সংগঠনের ৭ সদস্য রি মা ন্ডে
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৬ PM

উগ্রবাদী সংগঠনের ৭ সদস্য রি মা ন্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৫:৩২:১১ PM

উগ্রবাদী সংগঠনের ৭ সদস্য রি মা ন্ডে

সংগৃহিত


উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএস’-এর সাত সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান, বায়োজিত এবং তাহসীন ইসলাম।

গত ৫ মে ভোর সাড়ে ৬ টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত সন্দেহে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায়তাদের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর গত ৮ জুলাই সাবির ও তানিমের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত । অপর চার আসামিকে কারাগারে পাঠানো হয়। 

এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএস’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টরএ বি সিদ্দিক সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। রোববার রিমান্ড হওয়া সাতজনকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সিটিআই-৩ টিমের এসআই মনিরুজ্জামান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বলেন,"রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি তুলে ধরে আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। 

রিমান্ড আবেদনে বলা হয়— শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান, বায়োজিতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের "সাবির ভাইয়ের জামাত" নামক একটি সংগঠন রয়েছে। এ আসামিসহ অন্যরা আসামিরা ওই সংগঠনের দায়িত্বে থাকাসহ বিভিন্ন পদের সদস্য। সংগঠনের মুলনীতি হলো জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাহত করে"শরীয়াহ মতবাদ" প্রতিষ্ঠা করা। সাবির সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ‘ফাতাহ কমব্যাট সিস্টেম' নামক একটি ফেসবুক পেইজ খোলে।

মার্শাল আর্ট শেখার আড়ালে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপস দিয়ে গ্রুপ চ্যাট, পার্সোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে সংগঠনের সদস্যরা ভিন্ন ভিন্ন ছদ্ম নাম ব্যবহার করে সংগঠনের উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করে আসছিল।

জৈন্তাবার্তা/সুলতানা