সাত্ত্বিকতা বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ PM

পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

সাত্ত্বিকতা বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:২৮:৪৫ PM

সাত্ত্বিকতা বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান

ছবি:সংগৃহীত


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দুর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে পূজা উদযাপন করতে হবে। এ ক্ষেত্রে নিজ নিজ এলাকায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

তিনি পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রতিটি ইউনিটের সমন্বয়ে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মনিটরিং সেল গঠনের আহ্বান জানান।

শনিবার সিলেট ব্রাহ্ম মন্দিরে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক কুমার দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সভাপতি সুব্রত দেব, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিলেট জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক কৃপেশ পাল ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, যুগ্ম সম্পাদক মালা দে ও কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কাঞ্চন রানী পাল, পাপ্পু বর্হি, শিবানী দে, রিশিকেশ দাস, চয়ন পাল, শিবু প্রসাদ চন্দ, শৈলেন কর, প্রতাপ চক্রবর্তী, বিপ্লব চক্রবর্তী, বিজন দেবনাথ, নমিতা দেব, প্রমথেশ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ