ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ PM

ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৫:৩২:২৭ PM

ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

সংগৃহিত


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল আহমদকে ঘটনার পরপরই উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কোমরে গুলি লাগে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকালে গাড়ি নিয়ে রানওয়ে এলাকায় টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তাঁর কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে গিয়ে লাগে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে গুলি ছোড়ার ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন কিংবা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আহত কর্মীর আঘাত তেমন গুরুতর নয়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা খবর পেয়েছেন। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানা গেছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ