তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা র*ক্ষার দাবিতে মান*ববন্ধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ PM

নারজেলের বি*রুদ্ধে প্রতিবাদ

তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা র*ক্ষার দাবিতে মান*ববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৮:৫৩:২১ PM

তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা র*ক্ষার দাবিতে মান*ববন্ধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া চকবাজার খেলার মাঠ ও জনগণের চলাচলের রাস্তা সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, মাঠ ও রাস্তা দখলের অপচেষ্টা চলছে এবং এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজার খেলার মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে ঘাগটিয়া চকবাজারের খেলার মাঠ ও সংলগ্ন রাস্তাটি স্থানীয় জনগণ ব্যবহার করে আসছেন। মাঠটি সুনামগঞ্জ জেলার অন্যতম পরিচিত খেলার মাঠ হিসেবে পরিচিত এবং বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের শিশু-কিশোররা নিয়মিত এখানে খেলাধুলা করে। বিভিন্ন সময়ের সরকারি জরিপেও মাঠ ও রাস্তা হিসেবে এর রেকর্ড রয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নারজেল নামে এক ব্যক্তি তার বাবার নামে মাঠ ও রাস্তার রেকর্ড করিয়ে নেন। তাদের দাবি, এ জমির পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বৈধ দলিল বা কাগজপত্র নেই। তাই জনস্বার্থে মাঠ ও রাস্তার রেকর্ড সংশোধন করে জনগণের নামে সংরক্ষণের দাবি জানান তারা।

এ সময় বক্তারা বলেন, ঘাগটিয়া চকবাজারের খেলার মাঠ ও জনগণের চলাচলের রাস্তা কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দখলের চেষ্টা করলে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ ও রাস্তা জনগণের নামে রেকর্ডভুক্ত করা এবং অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঘাগটিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মো. শেরুজ্জামান, তিনবারের সাবেক ইউপি সদস্য মো. মনির উদ্দিন, মো. বকুল শাহ, মাওলানা সালমান ইসলাম সুজন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল ছবুর, মো. সাবিদুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, মো. সাইফুল্লাহ, মনির উদ্দিন, রমিজ মিয়া, বাহাউদ্দিন, রাহাজ মিয়া, আলী হায়দার, সকিবুর, ইকবাল হোসেন, রকিবুল, সুবেল, জুবেল, সাহাব উদ্দিন, শামছিনুর, সাজাহান, বুলবুল, মাসুম, সাহাজ, কাবারুল, সেলিম, সুরজাহান, টিপু সুলতান, আলী মনতাজ, আতিক, মজিবুর উদ্দিন, সিয়াম, এনামুল, কামরান, হিবলু, তানভীর ও আলামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার