বিজ্ঞান মেলা ২০২৬ স্কলার্সহোম শিবগঞ্জে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার প্রদর্শনী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ PM

বিজ্ঞান মেলা ২০২৬ স্কলার্সহোম শিবগঞ্জে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার প্রদর্শনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ০৫:২২:৫৬ PM

বিজ্ঞান মেলা ২০২৬ স্কলার্সহোম শিবগঞ্জে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার প্রদর্শনী

ছবি:সংগৃহীত


জ্ঞান, কৌতূহল ও উদ্ভাবনী চিন্তার বিকাশে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা-২০২৬’। প্রতি বছরের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম বিজ্ঞানচর্চার গুরুত্ব, আধুনিক বিশ্বের অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা এবং শিক্ষার্থীদের গবেষণা, অনুসন্ধান ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মোট ২২টি সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, সহজলভ্য উপকরণের বৈজ্ঞানিক ব্যবহার এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধানসহ নানা বিষয় নিয়ে এসব প্রকল্প সাজানো হয়।

প্রতিটি স্টলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকল্পের উদ্দেশ্য, কার্যপ্রণালি ও বৈজ্ঞানিক ভিত্তি দর্শনার্থীদের সামনে তুলে ধরে। তাদের কৌতূহল, পর্যবেক্ষণশক্তি, যুক্তিনির্ভর চিন্তা ও নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ মেলায় বিশেষভাবে ফুটে ওঠে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের সৃজনশীল উদ্যোগে নির্মিত রোবট, টেলিভিশন ও বিজ্ঞানীদের পরিচিতি নিয়ে বিশেষ প্রদর্শনী। এসব প্রদর্শনী শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

মেলার প্রধান অতিথি ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম টিলাগড় শাখার অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। তাঁরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং প্রকল্প উপস্থাপনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আয়োজকরা জানান, হাতে-কলমে বিজ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, সৃজনশীলতা, যুক্তিবোধ, সমস্যা সমাধানের সক্ষমতা ও দলগতভাবে কাজ করার দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীল উপস্থাপনায় বিজ্ঞান মেলা পরিণত হয় জ্ঞান, কৌতূহল ও উদ্ভাবনের প্রাণবন্ত আয়োজনে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার