ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় বাসের চা'পায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নি'হত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ দু'র্ঘটনা ঘটে।
দু'র্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে নি'হতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের চা'পায় ঘটনাস্থলেই শিশুসহ সাতজন নি'হত হয়েছেন।
জৈন্তাবার্তা/আরআর




