যুবসমাজকে মা*দক থেকে দূরে রাখার আহ্বান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ PM

মোগলাবাজারে মা*দকবি*রোধী র‌্যালি ও সমাবেশ

যুবসমাজকে মা*দক থেকে দূরে রাখার আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৮:০২:৩৬ PM

যুবসমাজকে মা*দক থেকে দূরে রাখার আহ্বান

ছবি:সংগৃহীত


যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সিলেটের মোগলাবাজারে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অলক বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে পারলেই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।”

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণ-যুবকদের মাদকের কুফল সম্পর্কে সচেতন থেকে এ ধরনের অপরাধ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, সাবেক কুচাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদউদ্দিন রুকন, সহ-সভাপতি সুমন সিকদার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুম্মান আহমদ, সাধারণ সম্পাদক মিনার আহমদ, বিএনপি নেতা বাচ্চু আহমদ, শাহাজান আহমদ, ৪০ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা হাছিব আহমদ এবং ৪১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শিপু আহমদ।

এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ২৭, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক বাসিন্দা র‌্যালি ও সমাবেশে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার