নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ AM

রথযাত্রার দ্বিতীয় দিন ইসকন ইয়ুথ ফোরামের উৎসব

নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ১২:০৩:০৩ AM

নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির

ছবি:সংগৃহীত


প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, একজন সফল ও আদর্শ মানুষ হতে হলে সততা, আত্মনিয়ন্ত্রণ এবং মানবিক মূল্যবোধের চর্চাও সমানভাবে প্রয়োজন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সিলেট নগরের ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে রথযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ইসকন ইয়ুথ ফোরামের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি নৈতিক চরিত্র গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, “স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয়, যখন আমরা নৈতিকতায় সমৃদ্ধ হই। জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই একজন মানুষ প্রকৃত অর্থে সফল হতে পারে।”

তিনি আরও বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আধ্যাত্মিক শিক্ষা মানুষের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও সেবার মনোভাব বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্যের একটি অংশ তিনি সিলেটি ভাষা ও ইংরেজিতে উপস্থাপন করেন। তাঁর প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা বারবার করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভগবদ্গীতার শিক্ষা মানুষকে আদর্শ চরিত্র, নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে তরুণদের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ইসকন বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী। সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে ‘ডিপ্লোমা ইন ভগবদ্গীতা’ কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এতে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ভক্তবৃন্দ ও সুধীজন অংশ নেন।

আয়োজকরা জানান, ইসকন ইয়ুথ ফোরাম তরুণদের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত শিক্ষা, নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং চরিত্র গঠনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব