বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ PM

সংস্কারের পরই বেহাল, কাজের মান নিয়ে প্রশ্ন

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ১২:৪৯:১৯ AM

বুরুঙ্গা বাজার সড়কের  প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়ক থেকে বুরুঙ্গা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়া, খানাখন্দ সৃষ্টি, এজিং ভেঙে পড়া এবং সড়কের প্রস্থ কমিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী ও যানবাহনের চালক। সরকারি অর্থ ব্যয়ে সম্পন্ন হওয়া এই সংস্কার কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়কের এজিং ভেঙে পড়েছে। দুই পাশে কাদামাটি জমে থাকায় সামান্য বৃষ্টিতেই যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাশাপাশি দুটি ছোট যানবাহন অতিক্রম করতে গেলে একটিকে সড়কের নিচে নামতে হচ্ছে। এতে প্রায়ই যানবাহনের চাকা কাদায় আটকে যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের সময় সড়কের আগের প্রস্থ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে ব্যাটারিচালিত টমটম, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় চালক মতিন মিয়া বলেন, ‘আগে সড়কটি অনেক ভালো ছিল। এখন প্রস্থ কমে যাওয়ায় দুটি গাড়ি পাশাপাশি যেতে গেলেই বিপদে পড়তে হয়। অনেক সময় গাড়ি সড়কের নিচে নেমে যায়। প্রতিদিন আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।’

একই ধরনের অভিযোগ করেন আরও কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা ও টমটম চালক। তাদের দাবি, নিম্নমানের নির্মাণকাজ ও অপরিকল্পিত সংস্কারের কারণে জনদুর্ভোগ বেড়েছে। তারা দ্রুত সড়কটি পুনঃসংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও যথাযথ তদারকির অভাবে অনেক ক্ষেত্রেই কাজের মান নিশ্চিত হয় না। বুরুঙ্গা বাজার সড়কের বর্তমান অবস্থাও সেই প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তারা প্রকল্পের নকশা, নির্মাণমান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা এলজিইডি (এলজিইডি) কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, ‘সিলেট জেলা এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সড়কটি পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, কেবল আশ্বাস নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সড়কটি টেকসইভাবে পুনঃসংস্কার করতে হবে। পাশাপাশি নির্মাণকাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার