সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা দুই প্রবাসীর দাফন সম্পন্ন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪২ PM

সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা দুই প্রবাসীর দাফন সম্পন্ন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৫:৫৫:১৪ PM

সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা দুই প্রবাসীর দাফন সম্পন্ন

নিজস্ব


সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। আজ শনিবার সকালে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জয় আহমেদ এর জানাজা  ও আরেক জনের জানাজা দলইর গাও মাদ্রাসা  মাঠে অনুষ্ঠিত হয়, পরে নিজ  নিজ  গ্রামে তাদের কে দাফন কাজ সম্পন্ন হয়েছে। 


নিহত প্রবাসী দুজন হলেন কোম্পানীগঞ্জের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং দলইরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।
সাধারণত বৈধ উপায়ে বিদেশ যাওয়া প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়ে থাকে। কিন্তু এবার হলো ব্যতিক্রম। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও আন্তরিক প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট পরিবারগুলো মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


গত ৪ জুলাই সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাকা জায়গা দিয়ে নিচে পড়ে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিক রহমান জানান, অবৈধ উপায়ে যাওয়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে আনার নিয়ম নেই। কিন্তু প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় সম্পূর্ণ সরকারি খরচে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা