বাহুবলে জেরিন হ*ত্যা মা*মলার প*লাতক আ*সামি মুন্সীগঞ্জ থেকে গ্রে*প্তার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৪ PM

বাহুবলে জেরিন হ*ত্যা মা*মলার প*লাতক আ*সামি মুন্সীগঞ্জ থেকে গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ১০:১৬:৪৯ PM

বাহুবলে জেরিন  হ*ত্যা মা*মলার প*লাতক আ*সামি মুন্সীগঞ্জ থেকে গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেরিন আক্তার লিজা (২৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলার পলাতক একমাত্র আসামিকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২, মৌলভীবাজার এবং র‍্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ইরফান মিয়া (২০)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি বাহুবল থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে জেরিন আক্তার লিজা তার মেয়ে জান্নাতুল আরিফাকে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে দারাগাঁও থেকে মিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বাহুবল উপজেলার বড়গাঁও শাহি জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় জেরিন আক্তার ও তার মেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে বাহুবল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। তদন্তের একপর্যায়ে আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার