সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৫ PM

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০২:০১:২১ PM

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইমজা'র হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় ছিল কেক কাটা, আলোচনা সভা ও প্রেরণা সম্মাননা প্রদান। সিউজা সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিউজা'র উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী এবং অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক ও সিউজা'র উপদেষ্টা সেলীনা চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগ্রামী ও সিলেটের নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম। এবার সিউজা প্রেরণা সম্মাননা দেওয়া হয় আব্দুল করিম কিমের বাবা প্রয়াত আব্দুর রহমান চৌধুরী ও স্ত্রী রাকিবা মজুমদার তামান্নাকে। আব্দুল করিম কিমের স্ত্রী ও তার বাবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতি আমানুল আরদ এবং নাতনি আয়রা আমারা।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথমবারের মতো সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের দুজন আজীবন সদস্য নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি এবং নারী উদ্যোক্তা ইমরানা বেগম পিংকিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, স্টার টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার জয়ন্ত কুমার দাস, ইমজা নিউজের স্টাফ রিপোর্টার নয়ন সরকার, কালের কণ্ঠের সিলেট অঞ্চলের মাল্টিমিডিয়া ইনচার্জ ও রিপোর্টার কবির আহমদ, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার নাজিব আহমেদ, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সহ-সভাপতি নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, সদস্য সৈয়দা হুমায়রা জাহান শম্পা, কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ দাশ অয়ন, সিউজা'র সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কোষাধ্যক্ষ বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, কার্যনির্বাহী সদস্য আন্নামা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাংবাদিকতা পেশা এমনিতেও অনেক চ্যালেঞ্জিং। তার ওপর নারীদের জন্য এই পেশা আরও বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সিলেটের নারীরা এই চ্যালেঞ্জিং পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেন। যার ফলাফল এই সংগঠন। আমার জানামতে ঢাকার বাইরে বাংলাদেশের আর কোনো জেলায় নারী সাংবাদিকদের কোনো সংগঠন নেই। কিন্তু সিলেট সবসময়ই ব্যতিক্রম। নারী সাংবাদিকদের জন্য একটি ক্লাব গঠন করে সেটা সফলতার সাথে চালিয়ে নিয়ে আমাদের বোনেরা ইতিহাস গড়েছেন। তারা সিলেটের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসের অংশ হয়েছেন।  

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার