বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ PM

ফটোসাংবাদিক তুরাবের মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ১০:৩২:১৪ PM

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

ছবি:সংগৃহীত


জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটোসাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি।

রোববার (১৯ জুলাই) তুরাবের কবরস্থানে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

এ সময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী সদস্য আজমল আলীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফটোসাংবাদিক এটিএম তুরাব জীবন উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে তাঁর আত্মত্যাগ দেশের সাংবাদিকতা এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তুরাব হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী