জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, পিকআপ জ*ব্দ; চালক গ্রে প্তা র
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ AM

জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, পিকআপ জ*ব্দ; চালক গ্রে প্তা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৬:১৪:০৯ PM

জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, পিকআপ জ*ব্দ; চালক গ্রে প্তা র

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় জিরা বহনকারী একটি নম্বরবিহীন এইচ (H) পিকআপ জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের ধামড়ী ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নম্বরবিহীন এইচ পিকআপ তল্লাশি করে কয়েকটি বস্তায় থাকা মোট ৭৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।এ ঘটনায় জিরাসহ জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে পিকআপের চালক রামিম উদ্দিন (২৩), পিতা- আব্দুল আহাদ, গ্রাম- সোনাতন পঞ্জি, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিকনির্দেশনায়  অভিযানে নেতৃত্ব দেন  এসআই মাহমুদুল হাসান  সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। তিনি জানান, গ্রেপ্তারকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত পিকআপের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ