খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ PM

বি*চারের দা*বিতে মি*ছিল-সমাবেশ, ব্যবস্থা না নিলে ক্লাস-পরীক্ষা ব*র্জনের হুঁশিয়া*রি

খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ১১:৫৯:৫৩ PM

খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে অভিযোগ করার জেরে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে চেতনা-৭১ ভাস্কর্য, নতুন সামাজিক বিজ্ঞান ভবন এলাকা প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৬ জুলাই শাহপরান হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করেন সামাজিক বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জেরে ১৮ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান ও সহদপ্তর সম্পাদক তারেক রহমান তাকে মারধর করেন। ঘটনার পর ওই রাতেই এবং পরদিনও শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সমাবেশে একজন শিক্ষার্থী বলেন, ‘কোনো শিক্ষার্থী যেন মতপ্রকাশের কারণে হামলার শিকার না হন, সেটিই আমরা চাই। আমরা ন্যায়বিচারের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। তবে বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
আরেক  শিক্ষার্থী বলেন, ‘আমাদের সহপাঠীর ওপর হামলার ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের সময় দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হচ্ছে। এর মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

শিক্ষার্থীরা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু বিচার অপরিহার্য।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী