‘জিয়া’ চরিত্রের অভিনেত্রী কেলি হটল সড়ক দু র্ঘ ট নায় নি হ ত
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১১ PM

‘জিয়া’ চরিত্রের অভিনেত্রী কেলি হটল সড়ক দু র্ঘ ট নায় নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৪:৪৪:৫৮ PM

‘জিয়া’ চরিত্রের অভিনেত্রী কেলি হটল সড়ক দু র্ঘ ট নায় নি হ ত

সংগৃহীত


‘গডজিলা ভার্সেস কং’ সিরিজের দুই সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল আর নেই। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সে মারা গেছেন তিনি।মঙ্গলবার ভোরে ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে একটি কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর গুরুতর আহত কেলিকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়িচালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। ছবিতে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশুর, যে সাংকেতিক ভাষায় কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।

২০২৪ সালের ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও একই চরিত্রে দেখা যায় তাকে। এই অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবেই শ্রবণপ্রতিবন্ধী কেলি টেক্সাসের অস্টিনে অবস্থিত টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা