জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, মা*দক-অনলাইন জু*য়া দমনে জোর
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৫ AM

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, মা*দক-অনলাইন জু*য়া দমনে জোর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ১০:৫৬:৩১ PM

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, মা*দক-অনলাইন জু*য়া দমনে জোর

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, যানজট নিরসন এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোয়ায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, জগন্নাথপুর থানার এসআই নুর হোসেন, বিএনপি নেতা জামাল উদ্দিন আহমদ, লুৎফুর রহমান চৌধুরী, আব্দুস সোবহান, সৈয়দ মোসাদ্দেক আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম এবং পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই
ইউএনওর নাম ভা*ঙিয়ে সরকারি গাছ কা*টার অ*ভিযোগ, তদন্তে প্রশাসন
স্বাস্থ্যসেবায় একসঙ্গে কাজ করবে সিসিক-সেলফলেস ইউকে
সিলেটে হামের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১০৮
জৈন্তাপুরে ১৪ বছর পর গ্রে'প্তার যাব'জ্জীবন সা'জাপ্রাপ্ত আ'সামি
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
জরাজী*র্ণ বাস টার্মিনাল সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি সিসিক প্রশাসকের আহ্বান