নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট এলাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী এক নারী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রবিবার (২৬ জুলাই) রাত প্রায় ১০টার দিকে স্থানীয় আলেম মাওলানা জহিরুল ইসলাম জহিরের বাসভবনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণের আগে ওই নারীর নাম ছিল বিরাজা বালা দাশ। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোছা. আছিয়া ইসলাম জয়নব।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্লুইসগেট এলাকায় আলহাজ্ব মাইন উল্লাহ ভুঁইয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকায়।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বেচ্ছায় কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় ধর্মান্তরের কার্যক্রম পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম জহির।
স্থানী সূত্রে জানাযায়, ওই নারীর পাঁচ ছেলে এক মেয়ে দুই সন্তানও এর আগে নিজস্ব সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
ধর্ম গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এটি সম্পূর্ণভাবে ওই নারীর ব্যক্তিগত বিশ্বাস, স্বাধীন ইচ্ছা ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত। এ ঘটনায় কোনো ধরনের জবরদস্তি বা চাপ প্রয়োগের অভিযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আলহাজ মাইন উল্লাহ ভুঁইয়া, মাওলানা জহিরুল ইসলাম জহির, মানবিক ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আলী হোসেন খান এবং সংগঠনটির সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




