লন্ডনে শামীম কোরেশীর সঙ্গে সৈয়দপুরবাসীর মতবিনিময় ও নৈশভোজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৩ AM

লন্ডনে শামীম কোরেশীর সঙ্গে সৈয়দপুরবাসীর মতবিনিময় ও নৈশভোজ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ১২:৪৪:৩৭ AM

লন্ডনে শামীম কোরেশীর সঙ্গে সৈয়দপুরবাসীর মতবিনিময় ও নৈশভোজ

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্য সফররত জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট শিক্ষাবিদ শামীম আহমদ কোরেশীর সম্মানে লন্ডনে বসবাসরত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুলাই সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মুজাক্কির হোসেন (আবদুল হক)। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি সংগঠক মল্লিক শাকুর ওয়াদুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত সৈয়দপুর গ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন।

এ সময় বক্তব্য দেন জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, কাউন্সিলর কামাল কোরেশী, সৈয়দ শাহীন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওয়াদুদ, মুজাক্কির হোসেন, কবি মাশুক ইবনে আনিস, মুহাম্মদ তারিফ আহমদ, দিলু নাসের, সৈয়দা রেখা ফারুক, সৈয়দ ফারুক হোসেন চৌধুরী, শাহ আলম কোরেশী, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম ও রফিকুল হাসান হিরণসহ অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দা ফরিদা ইয়াসমিন শিপা, উবায়দা সুলতানা শাহীন, নাজমুন নাহার ওয়াদুদ নাজু ও সৈয়দা শোভা কাশেম।

সম্মাননা অনুষ্ঠানে শামীম আহমদ কোরেশী বলেন, এই আয়োজন তাঁর জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তিনি বলেন, প্রবাসে থেকেও গ্রামের মানুষের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে। একই সঙ্গে তিনি প্রবাসীদের নিজ এলাকার নতুন প্রজন্মের অনুপ্রেরণা উল্লেখ করে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ঐতিহ্য ও পরিচয় ধরে রাখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
সিলেট জেলায় একদিনে অ/স্বাভাবিক ৪ মৃ/ত্যু
আলোকচিত্র সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: সিসিক প্রশাসক