জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ PM

জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০১:০৬:৪২ PM

জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪


সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করেছে।

নিখোঁজরা হলেন- ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ, (৪৫) অধির দেবনাথ  (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন ভবানীপুরের কয়েকজন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকাযোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকায় থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারকাজ শুরু করেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য