ছাতকে নি'ষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ PM

ছাতকে নি'ষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০২:৪১:০৫ PM

ছাতকে নি'ষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল


সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মশাল মিছিলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।

এর আগে একই রাতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন বলেও জানা গেছে। মিছিলের ভিডিও পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরেছিলেন।

মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।’

এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তার কাছে কোনো তথ্য নেই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে বলে শুনেছি। রাত ৩টা/৪টার দিকে মিছিল হয়েছে। মিছিলকারীর চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য