সুনামগঞ্জে শিয়ালের আক্রমণে আ হ ত ১৫
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ PM

সুনামগঞ্জে শিয়ালের আক্রমণে আ হ ত ১৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৫:৪৪:১১ PM

সুনামগঞ্জে শিয়ালের আক্রমণে আ হ ত ১৫

সংগৃহিত


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কয়েকটি স্থানে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমানগড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছেন।

আহতরা হলেন, হলিদাকান্দা গ্রামের রূপা আক্তার (১৫), নোয়াবন্দ গ্রামের তামান্না আক্তার (৮), মনি আক্তার (২৫), ধর্মপাশা গ্রামের মির্জা আলম (৩৪), সুমন সরকার (১২) ইজাজুল হক (২৭), আবুল বাশার (৪০), চাঁদ রহমান (২২), বিজয় দাস (১৭), পূর্বপাড়ার দেলোয়ার হোসেন (২২), ফাতেমানগড় গ্রামের বিলকিস আক্তার (২৬), নুরুল আমীন (৬৫), জয়শ্রী ইউনিয়নের বানারসিপুর গ্রামের শিপন মিয়া (১৩), জয়শ্রী গ্রামের টিটন দাস (৩৫) ও আহম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৫)।

শিয়ালের আক্রমণে আহতদের আজ শনিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে জলাতঙ্ক প্রতিরোধক রেবিস আর.আই.জি এবং রেবিস টিকা দেওয়া হয়েছে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পলাশ গোষ্ণামী বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে টিটন নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।’

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন,‘শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদেরকে রেবিস টিকা দেওয়া হয়েছে। শিয়ালের কামড়ে বেশ কয়েকজন ব্যক্তির শরীর জখম হয়েছে। সবাইকেই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সী'মান্তে ৭৮ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ
জগন্নাথপুরে হাওরে নৌকাডু'বি, নি'খোঁজ ৪
তারেক রহমান দেশ চা/লাতে পারবেন না, তিনি ফে/ইল করেছেন’-নাসীর উদ্দিন পাটওয়ারী
শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালু ও এক্সক্যাভেটর জ/ব্দ, পাইপলাইন ধ্বং/স
‘পাল্টা মা*মলা তারেক রহমানের সরাসরি নির্দেশে হয়েছে’-নাসীরুদ্দীন পাটওয়ারী
জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী নি'হত
এনসিপির ১০ নেতার বি'রুদ্ধে হবিগঞ্জে মা'মলা
পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা জানতে রাতে আবাসিক হল পরিদর্শনে শাবিপ্রবি উপাচার্য