ছাতকে অ/জ্ঞাত ট্রাকের ধা/ক্কায় সাইকেল আরোহী নি/হত
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ AM

ছাতকে অ/জ্ঞাত ট্রাকের ধা/ক্কায় সাইকেল আরোহী নি/হত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ১২:২৫:২৮ AM

ছাতকে অ/জ্ঞাত ট্রাকের ধা/ক্কায় সাইকেল আরোহী নি/হত

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় জুবায়ের আহমদ জয় (২৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মুক্তিরগাঁও এলাকার ২ নম্বর ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমদ জয় ছাতক পৌরসভার নোয়ারাই ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভী জবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের আহমদ জয় সাইকেলযোগে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ