সংগৃহীত
মারধর ও যৌন হয়রানির মামলায় পরীমণিকে জেরা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন।আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া এ আদেশ দিয়েছেন।এদিন মামলার ধার্য দিনে পরীমণিকে জেরার জন্য ছিল। বেলা ১১টার দিকে নায়িকার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে অবহিত করে বলেন, ‘পরীমণি আদালতে আসবেন। ১২টার দিকে যেন জেরার জন্য রাখা হয়।’আদালত বাদীর আবেদন মতে, দুপুর ১২টার সময় পরীমণিকে জেরার জন্য রাখেন। এরপর দুই দফায় ডাকা হয় পরীমণিকে জেরার জন্য। কিন্তু সময়মতো আদালতে এসে পৌঁছাতে পারেননি এই নায়িকা।
এদিকে মামলার সব মামলার শুনানি শেষ হয়ে যাওয়ায় আদালত ৩০ নভেম্বর পরীমণিকে জেরার দিন রেখেছেন বলে জানিয়েছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।আদালত ১২টার পর পরবর্তী তারিখ ঠিক করার পর পরীমণি ২টার পর আদালতে উপস্থিত হয়ে ফিরে যান। যানজটের কারণে তার আদালতে পৌঁছাতে দেরি হয় বলে আইনজীবী জানান। মামলার আসামি হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন। এদিন শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময় সময় আবেদন আদালত তা মঞ্জুর করেন। অপর দুই আসামি আদালতে হাজিরা দেন।
২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।ওই বছরের ২৯ নভেম্বর সাক্ষ্য দেয়া শুরু করেন পরীমণি। তবে এখনো তা শেষ হয়নি। পরীমণির মামলার বিচার চলছে রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়ালে)।
জৈন্তাবার্তা/ সুলতানা




