কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ PM

উন্নয়নকাজে মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশ সিসিক প্রশাসকের

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ১১:৫৬:০০ PM

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কালীঘাট-শাহচট সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নত ও চলাচলের উপযোগী করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী নগরীর বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়ন করা হবে।

তিনি বলেন, কালীঘাট এলাকার ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সড়কের উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। কাজের গুণগত মান কোনোভাবেই যাতে ব্যাহত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজ চলাকালে পথচারী ও ব্যবসায়ীদের যাতে অযথা দুর্ভোগ পোহাতে না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, ঠিকাদার শহিদুর রহমান সানিসহ কালীঘাট এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান