দৈনিক কালের কণ্ঠের জামালগঞ্জ প্রতিনিধি মো. বায়েজীদ বিন ওয়াহিদের বাবা মো. ওয়াহিদ মিয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, মো. ওয়াহিদ মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় উত্তর কামলাবাজ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মো. ওয়াহিদ মিয়ার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাবের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।